ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

চরে আটকাপড়া যাত্রীবাহী লঞ্চ থেকে ১০৪ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

চরে আটকাপড়া যাত্রীবাহী লঞ্চ থেকে ১০৪ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

চাঁদপুরের মেঘনা নদীতে চরে আটকাপড়া যাত্রীবাহী লঞ্চ থেকে ১০৪ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড। গত মঙ্গলবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত মঙ্গলবার ভোর ৪টায় চাঁদপুরের হাইমচর থানাধীন চর ভৈরবী সংলগ্ন মেঘনা নদীতে এমভি সুগন্ধা নামক একটি যাত্রীবাহী লঞ্চ প্রবল বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে চরে আটকে পড়ে। এসময় লঞ্চে থাকা একযাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কালিগঞ্জ কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে এমভি সুগন্ধা লঞ্চ থেকে আটকে পড়া ১০৪ জন যাত্রীকে ট্রলার যোগে নিরাপদে ইলিশা লঞ্চ ঘাটে পৌঁছে দেওয়া হয়। তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত