
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ অনুষ্ঠান উপলক্ষে নগরবাসীকে ট্রাফিক ব্যবস্থাপনা অনুসরণ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গণবিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত কুচকাওয়াজ অনুষ্ঠান চলবে। এছাড়া বঙ্গভবনে বিকাল ৪টা থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান দু’টিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, বিদেশি কুটনৈতিকরা, উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে বিকাল ৬টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত কনসার্ট অনুষ্ঠিত হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার উক্ত অনুষ্ঠানগুলো উপলক্ষে নাগরিকদেরকে ডিএমপির নিম্নোক্ত ট্রাফিক ব্যবস্থাপনা অনুসরণে বিশেষভাবে অনুরোধ করেছেন। সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত :
জাতীয় প্যারেড স্কয়ার কেন্দ্রিক যান চলাচল ব্যবস্থাপনা : জাতীয় প্যারেড স্কয়ারে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ব্যতীত নিম্নোক্ত সড়কগুলোতে অন্য কোনো যানবাহন চলাচল করবে না। বেগম রোকেয়া সরণির আগারগাঁও লাইট ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং, প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড (আগারগাঁও লিংক রোড) সৈয়দ মাহাবুব মোরশেদ রোডের শিশুমেলা ক্রসিং হতে আগারগাঁও ক্রসিং জুলাই স্মৃতি যাদুঘর ক্রসিং (পুরাতন গণভবন) হতে উড়োজাহাজ ক্রসিং নিম্নবর্ণিত ক্রসিংগুলোতে যানবাহনের ডাইভারশন বলবৎ করা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ক্রসিংয়ের পশ্চিম প্রান্ত আগারগাঁও লাইট ক্রসিংয়ের পূর্ব ও পূর্ব-দক্ষিণ প্রান্ত শিশুমেলা ক্রসিং হতে সৈয়দ মাহাবুব মোরশেদ রোড (আগারগাঁও) জুলাই স্মৃতি যাদুঘর ক্রসিং (পুরাতন গণভবন) খেজুরবাগান ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং উল্লিখিত ডাইভারশন পয়েন্টগুলোর যান চলাচল ব্যবস্থাপনা: জাহাঙ্গীরগেট হতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পশ্চিম প্রান্ত হয়ে আগারগাঁও লাইট ক্রসিং ও বিআইসিসি ক্রসিংগামী যানবাহনগুলো বিজয়সরণি রাইট টার্ন করে উড়োজাহাজ ক্রসিং ও লেকরোড হয়ে মিরপুররোড দিয়ে চলাচল করবে।