ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১৫ এপ্রিল থেকে

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১৫ এপ্রিল থেকে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সারাদেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৫ এপ্রিল বাংলা, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বৃত্তি পরীক্ষা।

তবে পার্বত্য তিন জেলা—রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ভিন্ন সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব জেলায় পরীক্ষা নেওয়া হবে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত। প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত