ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কর্ণফুলী টানেলে ছয় রাতে ট্রাফিক ডাইভারশন

কর্ণফুলী টানেলে ছয় রাতে ট্রাফিক ডাইভারশন

রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য চট্টগ্রামের কর্ণফুলী টানেলে সাময়িকভাবে ট্রাফিক ডাইভারশন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। গতকাল বুধবার সংবাদ মাধ্যমে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানেলটির রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবের একটি দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করে চালু রাখা হবে।

ট্রাফিকের চাপ অনুযায়ী উভয়মুখে চলাচলকারী যানবাহনকে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। যাত্রীদের সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ কাজে সবার সহযোগিতা কামনা করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত