ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড

৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড

মুন্সীগঞ্জে প্রায় ৬ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল বুধবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৯টায় কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক মুন্সীগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কক্সবাজার হতে সাতক্ষীরাগামী সন্দেহজনক ৩টি মাইক্রোবাস তল্লাশি করে প্রায় ৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১ কোটি ১২ লাখ ৫০ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেণু লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে অবমুক্ত করা হয় এবং মাইক্রোবাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে মাইক্রোবাসসহ ছেড়ে দেওয়া হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত