
মহান স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসির দিকনির্দেশনায় গত ২৬ মার্চ বিমান বাহিনীর তিনজন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট এবং ছয়জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি ফ্লাইং অফিসার পদবী আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। উল্লেখ্য, সংশ্লিষ্ট ঘাঁটি/ইউনিটের এয়ার অধিনায়করা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনারারি র্যাংক ব্যাজ পরিয়ে দেন। বাংলাদেশ বিমান বাহিনীর এই অনারারি কমিশন ২৬ মার্চ থেকে কার্যকর হয়েছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি