ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কিউএস র‌্যাঙ্কিংয়ে এনএসইউর ধারাবাহিক সাফল্য

কিউএস র‌্যাঙ্কিংয়ে এনএসইউর ধারাবাহিক সাফল্য

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিং ২০২৬-এ একাধিক বিষয়ে সাফল্য অর্জনের মাধ্যমে দেশের উচ্চশিক্ষা অঙ্গনে নিজেদের শক্তিশালী অবস্থান আরও সুদৃঢ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

এবারের র‌্যাঙ্কিংয়ে ইকোনমিক্স অ্যান্ড ইকোনোমেট্রিক্স বিষয়ে এনএসইউ বিশ্বে ৩০১-৩৫০ ব্যান্ডে স্থান পেয়েছে, যা এই বিষয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান। বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ বিষয়ে এনএসইউ ৩৫১-৪০০ ব্যান্ডে এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪০১-৪৫০ ব্যান্ডে স্থান লাভ করেছে। উভয় ক্ষেত্রেই এনএসইউ দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অবস্থান ধরে রেখেছে। এছাড়া সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে এনএসইউ ৪৫১-৫০০ ব্যান্ডে স্থান পেয়েছে। এর ফলে এ বিষয় শ্রেণিতে এটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এক নম্বরে রয়েছে।

অন্যদিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিষয়ে বিশ্ববিদ্যালয়টি ৫৫১-৬০০ ব্যান্ডে স্থান অর্জন করেছে, যা এ ক্ষেত্রে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এর অবস্থানকে আরও সুসংহত করেছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত