ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪

যাত্রাবাড়ী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শিরিন আক্তার ওরফে সুমাইয়া, আ. গাফফার সরকার, বিল্লাল, জেহাদ, ইয়াসিন বাবু, আপন, কামাল, মো. ইয়াছিন, মো. সাদ্দাম, মো. আল আমিন হোসেন, মকবুল হোসেন, জুবায়ের আহম্মেদ ইমন, মিরাজ ও মো. মামুন মিয়া। এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা, দুটি সুইচ গিয়ার, একটি লোহার চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা যায়, গত রোববার পুলিশ যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত