
এবি ব্যাংক পিএলসি এবং স্কলাসটিকা স্কুলের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এবি ব্যাংকের স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরা স্কলাসটিকা স্কুলে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফি’র উপর ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল ইসলাম এবং স্কলাসটিকা স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মাদিহা মুর্শেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেডএম বাবর খান, মহাদেব সরকার সুমন, এফসিএ এবং স্কলাসটিকা স্কুলের ডিজিএম শহিদুল হকসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি