ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

লে. কর্নেল মো. মাহমুদুল হাসান ফায়ার সার্ভিসের নতুন পরিচালক

লে. কর্নেল মো. মাহমুদুল হাসান ফায়ার সার্ভিসের নতুন পরিচালক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এ পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লে. কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি। তিনি সদ্য বিদায়ী পরিচালক (অপা. ও মেইন.) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসির স্থলাভিষিক্ত হলেন। গত রোববার কর্মকর্তাদ্বয় দায়িত্বভার গ্রহণ ও অর্পণ করেন। ল. কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে ডিফেন্স স্টাটিজ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত