ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাবি উপাচার্যের সঙ্গে ইউনান বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে ইউনান বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টের সাক্ষাৎ

চীনের ইউনান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় ইন্টারন্যাশনাল কো-অপারেশনের অ্যান্ড এক্সচেঞ্জ অফিসের পরিচালক ড. উ ইউন, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব হু জিয়ানফেং, সাইন্স অ্যান্ড টেকনোলজি ডিভিশনের উপ-পরিচালক অধ্যাপক ঝাং শিলাই, ইন্টারন্যাশনাল রিলেশনস ইনস্টিটিউটের ভাইস-ডিন ড. লুও ওয়েইওয়েই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ইয়াং হুই তার সঙ্গে ছিলেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোযানা রশীদ এবং চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের প্রধান মি. এমএম আফিকুর রহমান নাহিদ উপস্থিত ছিলেন। পরে, ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই-এর নেতৃত্বে ৬-সদস্যের একটি প্রতিনিধিদল উপাচার্যের সভাকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বার্ষিক বোর্ড সভায় যোগদান করে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত