
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)-এর প্রফেসর এবং প্রখ্যাত ক্রপ বোটানিস্ট ড. মো. আব্দুল বাছেত মিয়া কর্তৃক ফসলের ভ্রুণবিদ্যার উপর রচিত ‘এ টেক্সট বুক অব এমব্রায়োলজি অ্যান্ড রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অব ক্রপ প্ল্যান্টস’ গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার গাকৃবির কেন্দ্রীয় লাইব্রেরির অডিও-ভিজ্যুয়াল কক্ষে অনুষ্ঠিত হয় এ মোড়ক উন্মোচন ও অনুদান প্রদান কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় লাইব্রেরির প্রধান প্রফেসর ড. মো. ইউনুছ মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, বইটির প্রকাশক ‘সামস রসায়ন পাবলিকেশন্স’-এর কর্ণধার ড. মোহাম্মদ মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নূরুল ইসলাম এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোসা. সালমা পারভিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি