ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বাউবি উপাচার্যের নেতৃত্বে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ

বাউবি উপাচার্যের নেতৃত্বে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল গত মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাউবির উপাচার্য ইউজিসি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। উপাচার্য জানান, গাজীপুরস্থ বাউবির মূল ক্যাম্পাসে উপাচার্যের দপ্তর, প্রো-উপাচার্যদ্বয়ের দপ্তর, ট্রেজারারের দপ্তর, একাডেমিক প্রোগ্রামের জন্যে ৭টি স্কুল ও ১১টি প্রশাসনিক বিভাগসহ আইকিউএসি, আইসিটি অ্যান্ড ই-লার্নিং ইউনিট, আইএপিডব্লিউ, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ও আইটিভিইটি রয়েছে। এছাড়াও সারাদেশে রয়েছে ১২টি আঞ্চলিক কেন্দ্র ও ৮০টি উপ-আঞ্চলিক কেন্দ্র। এসব আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের অধীনে ১,৪৫২টি স্টাডি সেন্টারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৫২টি ফরমাল প্রোগ্রামে তিন লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। পাশাপাশি ১৯টি নন-ফরমাল প্রোগ্রামও চালু রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত