ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বিএমইউর নতুন উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম

বিএমইউর নতুন উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ)-এর নতুন উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার ও রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। গত মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা উপ-সচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮-এর ১৫(১) ধারা অনুসারে বিএমইউ রেজিস্ট্রার ও রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (একাডেমিক) শূন্য পদে নিয়োগ করা হলো। প্রজ্ঞাপনে বলা হয়, উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে অধ্যাপক নজরুল ইসলামের নিযুক্তির মেয়াদ চার বছর হবে। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮-এর ১৫(২) ধারা অনুযায়ী দায়িত্ব পালন করবেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত