
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হলো টেক জায়ান্ট ওয়ালটনের ‘গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬’। এতে নেপাল ও বাংলাদেশ থেকে ওয়ালটনের আড়াই শতাধিক ডিস্ট্রিবিউটর বা বিজনেস পার্টনার অংশ নেন। এ উদ্যোগের উদ্দেশে বিশ্বব্যাপী ওয়ালটনের গ্লোবাল বিজনেস পার্টনার নেটওয়ার্ককে বিস্তৃত ও আরও সুদৃঢ় করা। সম্মেলনে অংশ নেওয়া ওয়ালটন কর্তৃপক্ষ ও বিজনেস পার্টনারগণ বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। গত বুধবার কাঠমান্ডুর এক পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় ‘ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহবুবুল আলম। সেসময় ওয়ালটনের বিজনেস পার্টনারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের অক্লান্ত পরিশ্রম, ওয়ালটনের প্রতি ভালোবাসার ফলে আজ আমরা বিশ্বজুড়ে এগিয়ে যাচ্ছি। ওয়ালটন এরইমধ্যে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি