ঢাকা রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন

জেলার ফতুল্লা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ফতুল্লার ডিআইটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মামুন মাহমুদ বলেন, জলাবদ্ধতা নিরসনে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, জনসাধারণকেও সচেতন হতে হবে।

যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং শিল্প বর্জ্য যেন খাল-নদীতে না পড়ে সে বিষয়ে মালিকদের সচেতন থাকতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত