ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সাবেক মন্ত্রী মায়ার আয়কর নথি জব্দ

সাবেক মন্ত্রী মায়ার আয়কর নথি জব্দ

দুর্নীতির মামলায় আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়, আসামির বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত ১ কোটি ৮২ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখা এবং নিজ ও ব্যবসা প্রতিষ্ঠানের নামীয় ব্যাংক হিসাবগুলোর মাধ্যমে ৫১০ কোটি ৩৭ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন পূর্বক হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় দুদক মামলা দায়ের করে। আসামি মোফাজ্জল হোসেন চৌধুরী একজন আয়কর দাতা। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামীয় মূল আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত