
সার্ক দেশসমূহের মান সংস্থা সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (সার্সো- SARSO) এর গভর্নিং বোর্ডের ১১তম সভা আগামী ৩-৪ জুন, ২০২৬ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সার্সোর গভর্নিং বোর্ডের চেয়ারপারসন বিএসটিআই মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক (Kayi Emdadul Hoque)-এর সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ের কাউন্সিল সভাকক্ষে এ সভা অনিুষ্ঠিত হবে। গভর্নিং বোর্ডের সভায় বাংলাদেশসহ ভারত, পকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন। সভায় ভারতের জাতীয় মান সংস্থা- ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)-এর ডেপুটি ডিরেক্টর জেনারেল চন্দন ভাল (Chandan Bahl), পাকিস্তানের জাতীয় মান সংস্থা- পাকিস্তান স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল অথরিটি (পিএসকিউসি)-এর মহাপরিচালক ড. সাইয়েদা জিয়া বাতুল (Dr. Sayeda Zia Batool), শ্রীলঙ্কার জাতীয় মান সংস্থা- শ্রীলঙ্কা স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন (এসএলএসআই) মহাপরিচালক ড. সিদ্দিকা জি. সেনারত্নে (Dr. Siddhika G. Senarathne), নেপালের জাতীয় মান সংস্থা- নেপাল ব্যুরো অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড মেট্রোলজি (এনবিএসএম)-এর মহাপরিচালক মিস কুমারী জ্যোতি জোশি (Ms. Kumari Jyoti Joshi), ভূটানের জাতীয় মান সংস্থা- ভূটান স্ট্যান্ডার্ডস ব্যুরো (বিএসবি)-এর পরিচালক লবজাং দর্জি (Mr. Lobyang Dorji), মালদ্বীপ এর বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মহাপরিচালক আহমেদ মিগধাদ (Mr. Ahmed Migdhad) অংশগ্রহণ করবেন।