ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বাউবিতে দীর্ঘমেয়াদি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাউবিতে দীর্ঘমেয়াদি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ক্যাম্পাসে দীর্ঘমেয়াদি ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-২ সংসদীয় আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। এসময়ে একটি নিম গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান একটি বারোমাসি আমড়া গাছের চারা রোপণ করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমান এবং প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামও একটি করে গাছের চারা রোপণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত