ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা শুরু

প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতায় দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। নারী ও পুরুষ বিভাগে চারজন করে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের মোট আটজন খেলোয়াড় এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন দিনের এ প্রতিযোগিতা উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ। এসময় তিনি জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়ান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর ও আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর মো. লুৎফর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক ও আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ শফিউল করিম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত