
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই উজ্জ্বল নক্ষত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার এনএসইউ অডিটোরিয়ামে ‘রবীন্দ্র ও নজরুল জয়ন্তী-২০২৬’ শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এমএ কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, এবং এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। অনুষ্ঠানের মূল আলোচনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, দর্শন ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন এনএসইউ মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক, বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক সলিমুল্লাহ খান। তিনি রবীন্দ্রনাথের মানবতাবাদ, শিক্ষা-চিন্তা এবং বাংলা সাহিত্যের বিকাশে তার অবদানের গুরুত্ব তুলে ধরেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সাম্যবাদী চেতনা নিয়ে আলোচনা করেন নজরুল গবেষক, কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন। তিনি বলেন, ‘নজরুলকে শুধু বিদ্রোহী কবি বলে বিশেষায়িত করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি