
বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৬-কে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউর হেপাটোলজি বিভাগ এবং বিএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার ‘Transforming Hepatocellular Carcinoma Care in Bangladesh: From Prevention and Early Detection to Precision and Transplant Oncology’ শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার গতকাল অত্র বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশেষজ্ঞরা লিভার ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, সিস্টেমিক আধুনিক চিকিৎসা, লিভার প্রতিস্থাপনভিত্তিক চিকিৎসা, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও শনাক্তকরণে জনসংখ্যাভিত্তিক জরিপ বা জনসংখ্যাভিত্তিক লিভার ক্যান্সার রেজিস্ট্রির উপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারে লিভার ক্যান্সার বা হেপাটোসেলুলার কার্সিনোমা (HCC)-এর প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, আধুনিক সিস্টেমিক চিকিৎসা, জাতীয় এইচসিসি রেজিস্ট্রি গঠন, সমন্বিত গবেষণা এবং লিভার প্রতিস্থাপনভিত্তিক চিকিৎসার সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী বলেন, লিভার ক্যান্সার প্রতিরোধেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে কার্যকর উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করা জরুরি। লিভারের রোগ প্রতিরোধে ফ্যাটি লিভার, বি ভাইরাস, সি ভাইরাসের চিকিৎসা ও করণীয় নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন এখন সময়ের দাবি। অতিরিক্ত ওজন, ডায়াবেটিস এর রোগীরা লিভার রোগে আক্রান্ত হওয়ার অধিক ঝুঁকিতে রয়েছে। সেদিকে আরও দৃষ্টি দিতে হবে। সঙ্গে সঙ্গে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় নিশ্চিত করতে জনসংখ্যাভিত্তিক রেজিস্ট্রির দিকেও নজর দিতে হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি