
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ শতভাগ ওপেন-সোর্স ৩২-বিট আরআইএসসি-ভি প্রসেসর ‘প্রগতি ভি১’-এর সফল টেপ-আউট সম্পন্ন করার মাধ্যমে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। এই অর্জন বাংলাদেশের দেশীয় সেমিকন্ডাক্টর চিপ ডিজাইনের যুগে প্রবেশকে চিহ্নিত করে এবং এটি একটি জাতীয় সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই উপলক্ষকে স্মরণীয় করে রাখতে, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীর কাছে তৈরিকৃত চিপটির একটি স্মারক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রজেক্টের সুপারভাইজার অধ্যাপক ড. এবিএম হারুন-উর রশীদ, ইইই বিভাগের প্রধান অধ্যাপক মোমিনুজ্জামান, নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের সিইও মো. সাখাওয়ার হোসেন, আইটেস্ট ইনকর্পোরেটেডের পরিচালক সৈয়দ মুনির, আইটেস্ট বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং লিড মো. মাশরুর সালেহীন এবং গবেষণা দলের সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি