ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনের আলোকচিত্র নিয়ে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন

জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনের আলোকচিত্র নিয়ে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের উদ্যোগে জাদুঘরের প্রধান লবিতে চিত্রশিল্পী ও আলোকচিত্রী জীবন আহমেদের ধারণকৃত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনে ধারণকৃত নির্বাচিত আলোকচিত্র নিয়ে দুই সপ্তাহব্যাপী একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থান ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত, সাধারণ মানুষের অংশগ্রহণ, আন্দোলনের আবেগ, সাহস, আত্মত্যাগ এবং ঐতিহাসিক ঘটনাপ্রবাহকে আলোকচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। প্রদর্শনীর লক্ষ্য হলো সমসাময়িক বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে আলোকচিত্রের মাধ্যমে সংরক্ষণ, উপস্থাপন এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জাহেদ উর রহমান, উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা), পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএম আবদুল্লাহ খান, অতিরিক্ত সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং মেরিনা তাবাসসুম, সভাপতি, বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মো. সাদেকুল ইসলাম, সচিব, বাংলাদেশ জাতীয় জাদুঘর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানজিম ওয়াহাব, মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘর। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত