ঢাকা সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

লিগ্যাল এইডে এডিআরে নিষ্পত্তি ২ লাখ ২৯ হাজার ১৪৫ মামলা

লিগ্যাল এইডে এডিআরে নিষ্পত্তি ২ লাখ ২৯ হাজার ১৪৫ মামলা

জাতীয় আইনগত সহায়তা সংস্থায় (লিগ্যাল এইড) বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) মাধ্যমে নিষ্পত্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ১৪৫ টি মামলা। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, এ সময়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) জন্য উদ্যোগ (প্রি ও পোস্ট-কেইস) নেওয়া হয়েছে মোট ২ লাখ ৬২ হাজার ৫২৫ মামলায়। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ১৪৫ টি মামলা। এডিআর এর মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা বা বিরোধে উপকারভোগী ৪ লাখ ৫০ হাজার ৮৭৬ জন।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি খরচে ১৫ লাখ ৬৩ হাজার ৫৬৬ জনকে আইনি সেবা দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এ সেবার আওতায় রয়েছেন। দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত