
ঢাকা বিশ্ববিদ্যালয় ওষুধ প্রযুক্তি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ব ম ফারুক যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত ৮:০৭টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য ছাত্রছাত্রী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ওষুধ প্রযুক্তি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ব ম ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে উপাচার্য বলেন, তিনি একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। জনস্বাস্থ্য, ফার্মাসিউটিক্যাল সায়েন্স ও খাদ্য নিরাপত্তা বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি