ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ডিএমপির ২ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির ২ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

আদেশ অনুযায়ী, ট্রাফিক এডমিন প্লানিং অ্যান্ড রিসার্চ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. খালিদ বোরহানকে ডিসিপ্লিন-২ বিভাগে বদলি করা হয়েছে। অন্যদিকে ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার জাকির হোসেন সুমনকে (ট্রাফিক এডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ) ডিএমপি অতিরিক্ত কমিশনারের (ট্রাফিক) দপ্তরে পদে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত