ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ পাঁচজন গ্রেপ্তার

বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ পাঁচজন গ্রেপ্তার

রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও অন্যান্য সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। গ্রেপ্তার আসামিরা হলেন- মো. মাসুদ রানা, মো. রাজিব হাওলাদার, হাফিজুল মাতব্বর, মোহাম্মদ শাকিল হোসেন ও মো. বাদল। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বনানী থানার ৪ নম্বর সড়কে একটি সংঘবদ্ধ ডাকাত দলের ডাকাতির প্রস্তুতির খবর পায় ডিবির গুলশান বিভাগ। এরপর ডিবির ৪৫ সদস্যের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে ৪ নম্বর সড়কের খায়ের প্যালেসের সামনে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত এক জোড়া হ্যান্ডকাফ, এক রোল কালো স্কচটেপ, র‍্যাবের আইডি কার্ড, একটি শপিং ব্যাগ ও একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত