ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে 'জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট' শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনস্টিটিউটে শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে গতকাল মঙ্গলবার এ কর্মশালার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন, দক্ষ ও যোগ্য জনবল একটি ব্যাংকের সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি। পরিবর্তনশীল ব্যাংকিং ব্যবস্থা, প্রযুক্তিগত অগ্রগতি ও গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে কর্মকর্তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা নিয়মিতভাবে উন্নয়ন করা প্রয়োজন। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে ব্যাংকের সেবার মান ও কার্যক্রমের দক্ষতা আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত