ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

একই সঙ্গে এক কর্মকর্তার পূর্বের বদলির আদেশ বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের এডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত পৃথক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনকে রাজবাড়ীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

কেএমপি খুলনার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোসা. শারমিন সুলতানা রাখীকে বিএমপি, বরিশালের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

র‍্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিমকে সিআইডির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একইভাবে সিএমপি, চট্টগ্রামের সহকারী পুলিশ কমিশনার মো. নুরুল ইসলাম সিদ্দিককে সিআইডির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। বিএমপি, বরিশালের সহকারী পুলিশ কমিশনার রতন চন্দ্র কর্মকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত