
বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-তে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও স্পেশাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃস্পতিবার বিএমইউর বি-ব্লকের সামনে থেকে মনোরোগ বিদ্যা বিভাগের উদ্যোগে 'আত্মহত্যা নিয়ে বদল হোক ধারণা, শুরু হোক আলোচনা' এই স্লোগান নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে বিএমইউর সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে এ ব্লক অডিটোরিয়ামে 'চেঞ্জিং দ্যা ন্যারেটিভ অন সুইসাইড: স্ট্যার্ট দ্যা কনভারসেশন' শীর্ষক একটি স্পেশাল সেমিনার অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধি, সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপসহ আত্মহত্যার কারণ, বিভিন্ন প্রতিরোধমূলক উপায়সমূহ ও করণীয় নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয় এবং বিভিন্ন বৈজ্ঞানিক প্রবন্ধসমূহ উপস্থাপন করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি