ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শরৎকালীন সেমিস্টারের নবীন বরণ ও 'নজরুল বর্ষ' উদযাপিত

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শরৎকালীন সেমিস্টারের নবীন বরণ ও 'নজরুল বর্ষ' উদযাপিত

নানা আয়োজনের মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের শরৎকালীন সেমিস্টারের নবীন বরণ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে 'নজরুল বর্ষ' উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান, অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে তারা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদা করে দেখছেন না। গবেষণা, উচ্চ শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ফান্ড প্রদানে ইউজিসি শুধুমাত্র 'মেরিট'কেই প্রাধান্য দিচ্ছে। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট সরকার শতকরা ৫ ভাগ কমিয়েছেন, আরও ৫ ভাগ কমানোর জন্য তারা চেষ্টা করছেন বলে জানান। প্রতিষ্ঠার ৩০ বছরে নানা সাফল্য অর্জনের জন্য ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অধ্যাপক ড. মামুন আহমেদ অভিনন্দন জানান। সেইসঙ্গে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সময়ে বিভিন্ন ক্লাবে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজের দক্ষতা নেতৃত্বের গুণাবলী বিকাশের জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দেন তিনি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত