ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

কুমিল্লায় সাঁড়াশি অভিযানে ১০ ছিনতাইকারী গ্রেপ্তার

কুমিল্লায় সাঁড়াশি অভিযানে ১০ ছিনতাইকারী গ্রেপ্তার

নগরীতে ছিনতাই প্রতিরোধে সাঁড়াশি অভিযান চালিয়ে চিহ্নিত ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নগরীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে সুযোগ বুঝে ছিনতাই করার কথা জানিয়েছে। পথচারীদের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের। গোয়েন্দা পুলিশ জানায়, কুমিল্লা নগরীতে ছিনতাই প্রতিরোধ ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। নগরীর গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার বিকালে আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত