ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল শনিবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ এর অ?্যাডিশনাল ডিআইজি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হাসান আমিনকে কুমিল্লা থেকে অতিরিক্ত পুলিশ সুপার, এসবি, ঢাকায় বদলি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈম আবদুল্লাহকে পাবনার বেড়া সার্কেল থেকে অতিরিক্ত পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাককে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেল থেকে অতিরিক্ত পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে। সহকারী পুলিশ সুপার শ্যামলী রানি বর্মনকে নওগাঁর সাপাহার সার্কেল থেকে সহকারী পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়া সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে সহকারী পুলিশ সুপার, মাধবপুর সার্কেল, হবিগঞ্জে বদলি করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত