ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

এনএসইউতে ফল-২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

এনএসইউতে ফল-২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) গতকাল শনিবার নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ফল-২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এনএসইউ প্লাজা এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ১৪ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৮৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান এমএ কাশেম, এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ'র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত