ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে মুনছুরাবাদ এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের রাস্তা ও ছাদে স্তূপ করে রাখা টায়ারে এডিস মশার লার্ভা জন্মানোর উৎস হিসেবে জমাটবদ্ধ পানি পাওয়া যায়। একই সঙ্গে রাস্তা ও ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে জনসচেতনতা বাড়াতে চসিকের পক্ষ থেকে এলাকাবাসীর মধ্যে প্রচারণা চালানো হয়। চসিক জানায়, জনস্বার্থে পরিবেশ সুরক্ষা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত