ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বিএমইউ'র নিনমাসে প্রথমবারের মতো মেডিসিনবিষয়ক প্রশিক্ষণ

বিএমইউ'র নিনমাসে প্রথমবারের মতো মেডিসিনবিষয়ক প্রশিক্ষণ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিনমাসে গত মঙ্গলবার কামাল উদ্দিন আহমেদ অডিটরিয়ামে পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেডিসিন (Inauguration of Training programme on Pediatric Nuclear Medicine: Scintigraphy, SPECT-CT and Clinical Practice) বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ও বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন নিনমাসের পরিচালক এবং বাংলাদেশ থাইরয়েড সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একেএম ফজলুল বারী। উক্ত ট্রেনিং প্রোগ্রাম ও সেমিনারে নিউক্লিয়ার মেডিসিন, পেডিয়েট্রিক ও অন্যান্য বিভাগের মোট ১৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উক্ত সেমিনারের কী নোট স্পিকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. নাসরিন সুলতানা। তিনি তার বক্তব্যে শিশুদের চিকিৎসায় নিউক্লিয়ার মেডিসিনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত