ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৬, লালবাগ বিভাগ ৪০, ওয়ারী বিভাগ ৭৯, মতিঝিল বিভাগ ৭৭, তেজগাঁও বিভাগ ১১৪, মিরপুর বিভাগ ১৫৩, গুলশান বিভাগ ৩৬, উত্তরা বিভাগ ৩৫ ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ২ হাজার ১৯৪ পিস ইয়াবা, তিন কেজি ৭১৫ গ্রাম গাঁজা, ৬২ গ্রাম হেরোইন, ছয়টি মোবাইল ফোন, সাত জোড়া চোরাই জুতা, ২০০.১৫ গ্রাম স্বর্ণালংকার ও ১ হাজার পিস রং বা রঙ্গিন কাগজ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত