ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মিয়ানমারে পাচারের উদ্দেশে বহনকৃত ১,২৬০ বস্তা সিমেন্টসহ দুটি বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

মিয়ানমারে পাচারের উদ্দেশে বহনকৃত ১,২৬০ বস্তা সিমেন্টসহ দুটি বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ১,২৬০ বস্তা (৬৩ হাজার কেজি) সিমেন্টসহ দুটি বোট জব্দ। গতকাল শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। চট্টগ্রামের পতেঙ্গা ও বাঁশখালী এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহনকৃত মোট ১ হাজার ২৬০ বস্তা (৬৩ হাজার কেজি) সিমেন্টসহ দুটি কার্গো বোট জব্দ করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় পতেঙ্গা থানাধীন বহিঃনোঙ্গর এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৭৫০ বস্তা (৩৭ হাজার ৫০০ কেজি) সিমেন্টসহ বোটটি জব্দ করা হয় এবং এসময় দুইজন পাচারকারীকে আটক করা হয়। অপরদিকে, গতকাল শুক্রবার ভোর ৩টায় বাঁশখালী থানাধীন বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক পরিচালিত আরেকটি বিশেষ অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকা মূল্যের ৫১০ বস্তা (২৫ হাজার ৫০০ কেজি) সিমেন্টসহ বোটটি জব্দ করা হয়। এসময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত