
জেলার বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় আব্দুল মালেক (৫৫) নামে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা না যায়নি। তবে তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুল মালেকের বাড়ি বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটেছে ।