
ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাসমূহ নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকার একটি স্থানীয় হোটেলে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়। ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের জন্য 'বেস্ট ফাইন্যানশিয়াল সলিউশন পার্টনার' তথা 'বিশ্বস্ত সহযোগী' হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি