
দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ৫,০০০ কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল থেকে কম ইন্টারেস্টে ও সহজ শর্তে ঋণ বিতরণ করতে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিতে ব্র্যাক ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং ব্যাংকের পক্ষে চুক্তিপত্রটি হস্তান্তর ও গ্রহণ করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি