ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে শিক্ষকদের মতবিনিময়

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে শিক্ষকদের মতবিনিময়

একাডেমিক অগ্রগতি, শিক্ষার পরিবেশ, শিক্ষকদের সথে প্রশাসনের সহযোগিতামূলক সম্পর্ক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অবস্থা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মিরপুরে অবস্থিত বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে। সভায় কলেজ তহবিল থেকে কয়েকজন ট্রাস্টির অর্থ আত্মসাতের বিষয় নিয়েও আলোচনা করা হয়। এসময় উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিরা ট্রাস্টিদের অর্থ লোপাট বন্ধের উদ্যোগ গ্রহণ করায় কলেজটির গভর্নিংবডির সভাপতিকে আন্তরিক ধন্যবাদ জানান। সম্প্রতি বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের প্রধান ট্রাস্টি ও কলেজ গভর্নিংবডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো। কলেজের রেক্টর তরুণ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মি. সুশীল চাকমা। শিক্ষকদের সাথে কলেজ কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ এই মতবিনিময় সভায় কলেজ গভর্নিংবডির সকল সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত