ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বিতর্ক চর্চার মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে

বিতর্ক চর্চার মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিতর্ক চর্চার মাধ্যমে জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার বিষয়ে সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গত শনিবার বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (উটউঝ) এবং ঢাকা আহ্ছানিয়া মিশন যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, সামাজিক সমস্যাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে যুক্তিনির্ভর আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সমস্যা সমাধানের উপায় বের করা সম্ভব। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত