ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

শাহজালাল বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকায় নিয়ন্ত্রণ

শাহজালাল বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকায় নিয়ন্ত্রণ

সামাজিক যোগাযোগমাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী ও আনসার সদস্যদের মধ্যে হাতাহাতির একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে প্রকৃত ঘটনা অনুসন্ধানে জানা যায়, বিমানবন্দরের ক্যানোপি-০২ এলাকায় নিরাপত্তা দায়িত্ব পালনকালে একজন যাত্রীর স্বজন নিরাপত্তা নির্দেশনা অমান্য করে বিমানবন্দরের অভ্যন্তরে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে দায়িত্বপ্রাপ্ত বিমানবাহিনী ও আনসার সদস্যরা তাকে বাধা দেন। পরবর্তীতে বিষয়টি কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে আনসার সদস্যদের ওপর হামলার চেষ্টা করা হয়। এসময় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা সমন্বিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিমানবন্দরের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত