ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস

'নতুন যুগের নতুন প্রাণ, নতুন যুগের আহ্বান' এমন প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলেন রাজধানীর মিরপুরে অবিস্থত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ। সকাল থেকেই নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গণ। স্কুল পেরিয়ে কলেজ জীবনে পা রাখা, রঙিন স্বপ্নের সূচনা দিনে সৃষ্টি হয় এক প্রাণবন্ত আবহ। স্বপ্নের ক্যাম্পাস বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে আগত নবীনদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনায় বরণ করা হয়। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর আয়োজন করা হয় বিশেষ পরিচিতি সভার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির প্রতিষ্ঠাতা ও গভর্নিংবডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো। কলেজের রেক্টর তরুণ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন অধ্যক্ষ মি. সুশীল চাকমা। উচ্ছ্বাস আর উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত পরিচিতি সভায় উপস্থিত ছিলেন গভর্নিংবডির শিক্ষক প্রতিনিধি জাকিদুল ইসলাম বাচ্চু, মোস্তাকিয়া মাহমুদা পারভীন। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন সিনিয়র প্রভাষক ড. অমর কান্তি চাকমা এবং স্কুল শাখার সিনিয়র শিক্ষিকা রেলী চাকমা প্রমুখ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত