ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বাউয়েটের ২১তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা

বাউয়েটের ২১তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর ২১তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা গতকাল রোববার সিন্ডিকেট রুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এসএম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সামার-২০২৫ এবং উইন্টার-২০২৫ সেমিস্টারে অধ্যায়নরত দরিদ্র অথচ মেধাবী, সহোদর, সেনা সদস্যদের সন্তান, এসএসসি এবং এইচএসসি উভয় ক্ষেত্রে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩১ লাখ ৫৩ হাজার টাকার অধিক মেধাবৃত্তি এবং ওয়েভার প্রদানের জন্য সুপারিশ করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত