ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি ১৮ ফুট থেকে ৩৪ ফুটে প্রশস্ত করা হবে। ৩৯৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন হলে বৃহত্তর সিলেটের সঙ্গে রাজধানী ঢাকার সড়কপথের দূরত্ব অন্তত ৪০ কিলোমিটার কমবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গতকাল রোববার দুপুরে নাসিরনগর কলেজ মোড়ে সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এমএ হান্নান। এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সরাইল থেকে নাসিরনগর উপজেলার শেষ সীমানা হয়ে হবিগঞ্জের লাখাই উপজেলার বলভদ্র সেতু পর্যন্ত আঞ্চলিক সড়কটির দৈর্ঘ্য ২৫ কিলোমিটার। বর্তমানে সড়কটির প্রস্থ ১৮ ফুট। ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প সড়ক হিসেবে এটি ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন এ সড়ক দিয়ে ট্রাক, বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। তবে সড়কটি সংকীর্ণ হওয়ায় প্রায়ই বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়। এ কারণে বিদ্যমান ১৮ ফুট সড়কটি ৩৪ ফুটে প্রশস্ত করা হবে।

এদিকে সড়কটি পুনর্র্নিমাণ ও প্রশস্তকরণের খবরে এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে অনেকে ঢাকঢোল পিটিয়ে অংশ নেন। উদ্বোধন শেষে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এমএ হান্নান সাংবাদিকদের বলেন, 'এই সড়কটি নাসিরনগরের মানুষের স্বপ্নের সড়ক।' সড়কটি নির্মাণে নিজের ভূমিকা তুলে ধরে তিনি জানান, সড়কটি নির্মাণের বিষয়ে তিনি সংসদে কথা বলেছেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ডিও লেটার দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যক্তিগতভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। সড়কটির গুরুত্ব তুলে ধরে এম এ হান্নান বলেন, ?'এটি নির্মাণ হলে নাসিরনগরের মানুষের জীবনযাত্রার মান অনেকটা উন্নত হবে। এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে গতি আসবে। এছাড়া সড়কটি নির্মাণ হলে বৃহত্তর সিলেটের সঙ্গে রাজধানী ঢাকার সড়কপথের দূরত্ব ৪০ কিলোমিটার কমে যাবে।' পরে তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রধান বক্তা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, 'বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার উন্নয়নের সরকার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত