ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত

ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত

গতকাল মঙ্গলবার, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী 'ফ্রি হার্ট ক্যাম্প'। মহাখালী রাওয়া'র বিপরীতে হাসপাতাল প্রাঙ্গনে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত এই ফ্রি হার্ট ক্যাম্পে বিনামূল্যে প্রায় তিন শতাধিক রোগীদের বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দিয়েছেন ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের সিনিয়র ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক (ডা.) অমল কুমার চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট (কার্ডিয়াক সার্জারি) ব্রিগে. জেনা. অধ্যাপক ডা. মুহাম্মদ কামরুজ্জামান, মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জন (গওঈঝ) ডা. আশরাফুল হক সিয়াম, ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট- ডা. সানিয়া হক, ডা. এমএ হাসনাত, ডা. সামি নজরুল ইসলাম; কার্ডিওভাসকুলার সার্জন ু ডা. রোমেনা রহমান; পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডা. আব্দুল জাব্বার জীবন; কিডনীরোগ বিশেষজ্ঞ ডা. সারাবান তাহুরা এবং ডায়াবেটিস, থাইরয়েড এবং হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. নাসরিন আক্তার তুলি । সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত