ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

নাগরিকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চান মসিক প্রশাসক

নাগরিকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চান মসিক প্রশাসক

সেবক হিসেবে ৬ মাস প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের সঙ্গে নগরবাসীর সরাসরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 'জনতার মুখোমুখি প্রশাসক' শীর্ষক এ আয়োজনে নগরবাসীর বিভিন্ন সমস্যা, প্রত্যাশা, নাগরিক সেবা ও নগর উন্নয়ন নিয়ে সরাসরি আলোচনা করা হয়।

গতকাল বুধবার ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নগরবাসী তাদের বিভিন্ন নাগরিক সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। একই সঙ্গে সিটি কর্পোরেশনের বিভিন্ন সেবা, চলমান উন্নয়ন কার্যক্রম এবং নগরীর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশাসনের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান তারা।

'আপনার প্রশ্ন— সেবকের উত্তর, আমাদের ময়মনসিংহ'— এই বার্তাকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে নাগরিকদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নগরবাসীর মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে আসে। মতবিনিময় সভায় নাগরিক সেবার মানোন্নয়ন, নগরীর পরিচ্ছন্নতা, উন্নয়ন কার্যক্রম এবং নাগরিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। নগরবাসীর সরাসরি অংশগ্রহণের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।আয়োজকরা জানান, নগরবাসী ও সিটি কর্পোরেশন প্রশাসনের মধ্যে সরাসরি যোগাযোগ আরও জোরদার করা এবং নাগরিকদের প্রত্যাশা ও সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সভায় নাগরিকদের অংশগ্রহণের মধ্যদিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও নাগরিকবান্ধব ময়মনসিংহ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় নগরবাসীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত